২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাচেলরদের বাসা ছাড়ার নির্দেশের খবর সঠিক নয়: ডিএমপি

ঢাকায় ব্যাচেলরদের বাসা ছাড়ার নির্দেশের যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 01:31 AM

Updated : 19 Aug 2022, 03:05 PM

৩০ ডিসেম্বরের ভোট সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ব্যাচেলরদের বাসা ছেড়ে যেতে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিকালে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর পুলিশের এ ধরনের কোনো নির্দেশনার কথা তার জানা নেই।

এর আগে ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজেও বলা হয়, ঢাকায় ব্যাচেলরদের বাসা ছাড়া নির্দেশ ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।

ওই খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয় সেখানে।