২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পীর তুলিতে নৌকার প্রচার

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে প্রচারে নেমেছেন চিত্রশিল্পীরা। ব্যতিক্রমী এই প্রচারের নাম তারা দিয়েছেন- ‘শিল্পীর তুলিতে নৌকার প্রচার’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফখরুল শাহীন, জবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 01:00 AM

Updated : 11 Oct 2022, 12:51 PM

নৌকার পক্ষে ব্যতিক্রমী এ প্রচারে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।

বুধবার সন্ধ্যায় আতিকুর রহমান দিপুর  উদ্যোগে তেজগাঁওয়ে এই আয়োজনে শিল্পীরা সরকারের  উন্নয়নের বিভিন্ন দিক রংতুলিতে ফুটিয়ে তোলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মোহাঃ আলপ্তগীন বলেন, “নির্বাচন হচ্ছে একটি উৎসব, কিন্তু এ উৎসবকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হয়, আমরা এ সংঘাতের পথে নয়, আমরা শিল্পের মাধ্যমে জনগণের কাছে নির্বাচনের বার্তা পৌছে দিতে চাই, তাই এ উদ্যোগ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী রুবেল বলেন, “শিল্পীর প্রচারণা সাধারণ ভোটারদেরকে আলাদাভাবে আকর্ষণ করে, তাই এই কাজ করছি।”

আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রাধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে বড় শিল্পী , তিনি পুরো দেশকে  স্বপ্নের মতো করে সাজাচ্ছেন, তাই আমরা শিল্পীরা তার এই উন্নয়নকে সবার মাঝে পৌছাতে এই আয়োজন করেছি।”