২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় জাতীয় ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি

তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে আনসার-ভিডিপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 08:57 PM

Updated : 11 Oct 2022, 12:48 PM

৪টি সোনা, ৩টি সিলভার এবং ৪টি ব্রোঞ্জ পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আনসার-ভিডিপি।

৪টি সোনা, ১টি সিলভার এবং ৬টি ব্রোঞ্জ পেয়ে আনার-আপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

৩টি সোনা, ৬টি সিলভার, এবং ২টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী তৃতীয় হয়েছে।১টি সোনা, ২টি সিলভার, ৪টি ব্রোঞ্জ পেয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।  

Image
ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফেনন্সিং এসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফেনন্সিং এসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী। ছবি: আসিফ মাহমুদ অভি

বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৪ নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছিল তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ।

ফেনন্সিং এসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ডেট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ।

Image
ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফেন্সিংয়ে অংশগ্রহণ করেন দুই প্রতিযোগী। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফেন্সিংয়ে অংশগ্রহণ করেন দুই প্রতিযোগী। ছবি: আসিফ মাহমুদ অভি

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত লে: জেনারেল মইনুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ।

স্বাগত বক্তব্য দেন ফেন্সিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মামুন খালেদ বলেন, ফেন্সিং বিশ্বের প্রাচীনতম আর জনপ্রিয় খেলাগুলোর একটি। বাংলাদেশেও এই খেলা জনপ্রিয় হচ্ছে।

“আমরা আশা করবো ক্রিকেটের মতো ফেন্সিংও বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে অবদান রাখবে।”

আতিউর রহমান বলেন, “সবক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনীতিতে অনেক বড় দেশকেও আমরা পেছনে ফেলেছি। আমাদের মাথাপিছু আয় এখন ১ হাজার ৭৫১ ডলার। অর্থনীতির সব সূচক এখন ভালো।”

Image
ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফেন্সিংয়ে অংশগ্রহণ করেন দুই প্রতিযোগী। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার তৃতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফেন্সিংয়ে অংশগ্রহণ করেন দুই প্রতিযোগী। ছবি: আসিফ মাহমুদ অভি

“ক্রিকেটের মতো ফেন্সিংসহ অন্যান্য খেলাতেও আমাদের সাফল্য অর্জন করতে হবে।”

শোয়েব চৌধুরীর বলেন, সফলভাবে শেষ হল জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। পর্যাপ্ত সুযোগ পেলে এই খেলার মাধ্যমে লাল সবুজের পতাকা  বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ আনসার-ভিডিপি, ঢাকা কমার্স কলেজ, মিরপুর ফেনন্সিং ক্লাব, মিরপুর ডাই হার্ট ক্লাব, কোয়ান্টান স্কুল এন্ড কলেজ (বান্দরবান), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে ধরা আর এই খেলাকে দেশব্যাপী ছড়িতে দিতেই তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান শোয়েব।