২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে পুড়ল টিনশেড বাড়ি

রাজধানীর শ্যামলীতে একটি টিনশেড বাড়ি আগুন লেগে পুড়ে গেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2018, 05:07 PM

Updated : 19 Aug 2022, 02:55 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বুধবার বেলা ৩টার আগে আগে শ্যামলীর ৩৭/২ নম্বর হোল্ডিংয়ে ওই টিনশেড বাড়িতে আগুন লাগে।"

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

রাসেল শিকদার বলেন, টিনশেড ওই বাড়িতে কেউ থাকত না, মালামাল রাখার কাজে ব্যবহৃত হত। আগুনে ৩০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে।