জাতীয় জাদুঘর ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন মহাপরিচালক, বিজেএমসিতে চেয়ারম্যান
জাতীয় জাদুঘর ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন মহাপরিচালক এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনে (বিজেএমসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া আরও দুইজন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রিয়াজ আহমেদকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক করেছে সরকার।
আর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব মো. মঞ্জুরুল রহমান পেয়েছেন গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে নিয়োগ পেয়েছেন।
এছাড়া স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আব্দুল হাকিম মজুমদারকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক করা হয়েছে।
