রাজধানীতে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থেকে হাত ও চোখ বাঁধা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ডেমরা রোডে নাগদারপার এলাকায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, ওই যুবকের পরিচয় প্রথমে জানা যায়নি। রাতে স্বজনরা থানায় এসে সেটি সুমন খান (৩৩) নামে একজন কাপড় ব্যবসায়ীর লাশ বলে শনাক্ত করেন। তার বাড়ি জামালপুরে। পাঁচদিন আগে কাপড় কিনতে জামালপুর থেকে গাজীপুরের কাপাসিয়া এসে নিখোঁজ হয়েছিলেন তিনি।
ওসি জানান, গামছা দিয়ে পেছনে হাত এবং চোখ বাঁধা ছিল। পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং লাশের অনেক অংশে পচন ধরেছে।
“ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে ওই ঝোপে লাশ ফেলে যায়।”
