২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হল আরও ৪ মাধ্যমিক বিদ্যালয়

মেয়াদের শেষ দিকে এসে আরও চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 01:56 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

২৯ অক্টোবর থেকে এসব বিদ্যালয়কে সরকারি করে সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বগুড়ার শাহজাহানপুরের চাঁচাইতারা-মাদলাযুক্ত উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড়ের বোদার বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহের ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।

যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।

সেই ধারাবাহিকতায় চলতি বছরে দেড় শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।