স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট শুরু
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরের মাঠে শুরু হয়েছে স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার সকালে রেলমন্ত্রী মুজিবুল হক বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ঢাকার ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান ‘সিক্স এ সাইড’ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
প্রথম দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দলের বিপক্ষে এক উইকেটের জয় পেয়েছে দৈনিক কালের কণ্ঠ দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ছয় ওভারে ৭৪ রান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। চার বল হাতে রেখে কালের কণ্ঠের খেলোয়াড়রা জয় তুলে নেন।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) আয়োজিত এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে স্টেপ ফুটওয়্যার।
অন্যদের মধ্যে বিএসজেসির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক সাকের রুবেন, স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাসুদ পারভেজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
