দলিল জালিয়াতির অভিযোগে মিরপুরে গ্রেপ্তার ২
রাজধানীতে দলিল জালিয়াতির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ওসমান গণি দিপু (২৪) ও হারুন উর রশিদ (৪০)।
শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সদস্যরা মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উত্তরা পশ্চিম থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এই জালিয়াতচক্রের সন্ধান পাওয়া যায়। এই চক্রের মূলহোতা হারুন।
“কাদের ও তার সন্তানদের বিশ্বাসের সুযোগ নিয়ে কাদেরের বাসায় রাখা দলিল সরিয়ে হারুনকে দেয়। হারুন ওই দলিল দিয়ে ভুয়া আম মোক্তারনামা ও পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে এর মধ্যে একটি জমি নিজেদের নামে করিয়ে নেয় এবং দোকানগুলোও নিজেদের নামে করার পথে।”
গোয়েন্দা কর্মকর্তা লাকী বলেন, “বিষয়টি বুঝতে পেয়ে কাদেরের ছেলে মাহমুদুল কবীর ২৩ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
চক্রটিতে সাত-আটজন সক্রিয় জানিয়ে তিনি বলেন, রাজধানীতে এভাবে দলিল জালিয়াতি করেছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
