২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৫৯ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। এতে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৫৯ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2018, 07:21 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ঘ’ ইউনিটের অধীনে ১৬১৫টি আসনের বিপরীতে পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১ জন।

মোট আসনের মধ্যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়া শিক্ষার্থীদের জন্য আসন ১১৫২টি, ব্যবসায় শিক্ষা অনুষদে পড়া শিক্ষার্থীদের জন্য আসন ৪১০টি ও মানবিক থেকে আসা শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৫৩টি।

Image
.

.

উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীরা যে বিভাগে অধ্যয়ন করেন, তা পরিবর্তনের জন্যই ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়৷ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান পড়ুয়ারা ‘ঘ’ ইউনিটের মাধ্যমে কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভাগগুলোতে পড়াশুনার সুযোগ পান। উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা পড়ুয়ারা সুযোগ পান বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে বিভাগগুলোতে। আর মানবিক পড়ুয়ারা শর্তসাপেক্ষে সুযোগ পান বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা অনুষদের বিভাগগুলোতে পড়ার।

 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হচ্ছে,  উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, লালবাগ সরকারী মডেল স্কুল ও কলেজ, আজিমপুর সরকারী গার্লস স্কুল এন্ড কলেজ, ভিকারুনসা নুন স্কুল ও কলেজ (আজিমপুর শাখা), ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা রেসিডন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, শেরে বাংলা নগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরে বাংলা নগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সরকারি তিতুমীর কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (কলেজ শাখা), ভিকারুনসা নুন স্কুল ও কলেজ (স্কুল শাখা), হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সেন্ট্রাল উইমেন্স কলেজ।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র আনা নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি মোবাইল কোর্টও দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান জানার জন্য  বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd দেখতে বলা হয়েছে।