২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নছিমন-করিমন বন্ধ না করার সুপারিশ

গ্রামীন অর্থনীতির কথা চিন্তা করে ইজিবিইক-নছিমন-করিমন-ভটভটির মত মটরযান বন্ধ না করার মত এসেছে একটি আলোচনা সভা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 12:38 AM

Updated : 19 Aug 2022, 02:42 PM

শনিবার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট সেমিনার কক্ষে ‘স্থানীয় গণপরিবহনের বিকল্প ব্যবস্থা: প্রেক্ষিত সড়ক নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি’ শীর্ষক সেমিনারে এমত দেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, “আমাদেরকে গ্রামীণ অর্থনীতির কথা বুঝতে হবে, গ্রামীণ মানুষের চিন্তা-ভাবনা বুঝতে হবে এবং তাদের টাকা দেওয়ার ক্ষমতা বুঝতে হবে। গ্রামীণ ধান-চাল পরিবহন করার জন্য আমাদের যে ধরনের পরিবহন দরকার, সেগুলো চাইলেই আমরা উঠিয়ে দিতে পারি না।   

“গ্রামে কম খরচের ও সহজলভ্য যানবাহন দরকার। নছিমন-করিমন সহজলভ্য এবং খরচ কম। এজন্য এগুলোর প্রতি গ্রামীণ মানুষের অগ্রহ বেশি।”

তিনি বলেন, গ্রামের ভাঙা রাস্তাগুলোর নছিমন করিমন উপযোগী। এই রাস্তা ভাল না হলে, গ্রামের আর্থিক অবস্থার উন্নতি না হলে চাইলেই নছিমন-করিমন তুলে দেওয়া যাবে না।