২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পরিবেশ ও বাস্তুসংস্থান ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে সম্মেলন শুরু

পরিবেশ ও বাস্তুসংস্থান ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনের সম্মেলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 10:16 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

শুক্রবার বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, কনফুসিয়াস ইনস্টিটিউট ও চীনের ইউনান ইউনিভার্সিটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য বাস্তুসংস্থান ও পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। কেননা বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আমরা উন্নতি করতে পারবো না। আর বিষয়টি নিশ্চিত করা গেলে সেটা আমাদের এসডিজি লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে।”

ইউনান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ইটারন্যাশনাল রিভার্স অ্যান্ড ইকো সিকিউরিটির ডিন ড. এইচ ইউ জিনমিং বলেন, “বর্তমান বিশ্বায়ন ও মানবসৃষ্ট নানা সমস্যার কারণে জলবায়ু পরিবর্তন ও বাস্তনিরাপত্তার বিষয়টি দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের পারস্পারিক দক্ষতা বিনিময় জরুরি। এই সম্মেলন আমাদের বর্তমান সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি শিক্ষাগত সম্পর্কও জোরদার করবে।”

মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদও বক্তব্য দেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদ এবং চীনের ইউনান ইউনিভার্সিটি’র ইনস্টিটিউট অব ইটারন্যাশনাল রিভার্স অ্যান্ড ইকো সিকিউরিটি’র মধ্যে একটি সমঝাতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আওতায় উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় করবে এবং যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। চীনে উচশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে ইউনান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 

বাংলাদশ, চীন, নেপাল ও মিয়ানমারের শিক্ষাবিদ ও গবেষকরা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হবে শনিবার।