মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫১
মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
গ্রেপ্তারদের কাছ থেকে ৭৬৮টি ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, গাঁজা এবং নেশার ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
