২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বার কাউন্সিল প্রতিনিধি দলের সাক্ষাৎ

আইনজীবীদের দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নিতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 07:52 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

রোববার বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্যরা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, জনগণের বিচার প্রাপ্তিতে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এজন্য আইনজীবীদের দক্ষতা বাড়াতে বার কাউন্সিলকে পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।” 

“রাষ্ট্রপতি এসময় বার কাউন্সিল সনদ দেওয়ার আগে যথাযথ অনুসন্ধান করার আহ্বান জানান।”

সাক্ষাতের সময় প্রতিনিধি দল আইনজীবীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপসহ বার কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দল জানায়, ১১৭ কোটি টাকা ব্যয়ে বার কাউন্সিল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিনিধি দল বার কাউন্সিলের উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা চায়।