২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ হিসেবে শপথ নিলেন সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সাবেক ফুটবলার ও ব্যবসায়ী নেতা আব্দুস সালাম মুর্শেদী সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 05:02 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সালাম মুর্শেদীকে এমপি হিসেবে শপথ পড়ান।

জাতীয় নির্বাচনের মাত্র তিন মাস আগে এই উপ নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় মঙ্গলবার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী একমাত্র প্রার্থী সালাম মুর্শেদীকে ‘নির্বাচিত‘ ঘোষণা করেন।

স্পিকারের দপ্তরে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া।

অন্যদের মধ্যে হুইপ মো. শাহাব উদ্দিন, মাহবুব আরা বেগম গিনি, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, এফবিসিসিআই পরিচালক মো. হাবিবুল্লাহ ডন এ সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের এমপি নির্বাচিত