ঢাকায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
ওই ব্যক্তিকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
যাত্রাবাড়ীর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রাবাড়ীর চৌরাস্তায় ইংলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরানোর সময় ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। আহত ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠালেও বাঁচানো যায়নি।
পুলিশ বাসটি জব্দ এবং চালককে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।
