২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেমবোসা সম্মেলন শুরু হচ্ছে বুধবার

ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (ফেমবোসা) এর নবম সম্মেলন বুধবার শুরু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 11:17 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

দুই দিনব্যাপী এ সম্মেলন ঢাকার র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ নির্বাচন কমিশন হতে মোট ২১ জন প্রতিনিধি অংশ নেবেন।

জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

বাংলাদেশ থেকে  ২০১০ সালে ফেমবোসা (FEMBoSA) এর যাত্রা শুরু। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলংকা, ২০১৬ সালে  মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের নামের বর্ণানাক্রমে ঘুরে এসে ২০১৮ সালে বাংলাদেশে নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।