২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তরখান থানার বেশকটি গার্মেন্টেসের কর্মীরা বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়ক অবরোধ করেছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 03:15 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা পথে নেমে এলে বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

“টপ জিন্সের চাকরি হারানো শ্রমিকরা সকালে রাস্তায় নেমে আসে। পরে অন্য গার্মেন্টসের শ্রমিকরাও সেখানে যোগ দেয়। তারা বেলা পৌনে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।”

ওসি হেলাল উদ্দিন বলেন, সড়ক অবরোধ তুলে নেওয়ার পর শ্রমিকদের একটি দল বিজিএমইএ ভবনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা টপ জিন্সের সামনে অবস্থান নিয়েছে। সেখানে বিজিএমইএ প্রতিনিধিরা আসছেন।

পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেওয়ার আগে বিকল্প পথে যান চলাচল চালু রাখা হয় বলে জানান উত্তরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মো. জিন্নাত আলী জানান।