২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারানো মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪ গোলে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 11:47 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মিডফিল্ডার শামসুন্নাহার ৪টি, তহুরা খাতুন, সাজেদা খাতুন ও আনাই মোগিনি দুটি করে গোল করেন। ডিফেন্ডার শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মাণ্ডা ও আঁখি খাতুন করেন একটি করে।

প্রধামন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানিয়েছেন, অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলের এই জয় অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।