ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে সারাদেশে ১৯ হাজার ৩৬৬ মামলা
ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে ১৯ হাজার ৩৬৬টি মামলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সারাদিন ছয়টি মহানগর, আটটি রেঞ্জ ও একটি হাইওয়ে এই মামলাগুলো হয়।
ঢাকা মহানগরের সবচেয়ে বেশি ৩ হাজার ৬৫১টি মামলা হয়। সবচেয়ে কম মামলা হয় বরিশাল মহানগরে ১৬২টি।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ অগাস্ট শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহ ১১ আগস্ট পর্যন্ত চলবে।
