২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি সুজার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 01:15 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “জনপ্রিয় এই নেতা আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রী প্রয়াত এই সাংসদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোস্তফা রশিদী সুজা। বেশ কিছুদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনবার জাতীয় সংসদে খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের প্রতিনিধিত্ব করেছেন আওয়ামী লীগ নেতা সুজা। এক সময় খুলনা পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।