২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

ঢাকার বঙ্গবাজারে একটি কাপড়ের গুদাম আগুনে পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 12:08 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিটে বঙ্গবাজারের দক্ষিণ অংশের দ্বিতীয় তলায় ওই গুদামে আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে সকাল ৯টা ৪০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 

নাজমা আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিতে পারায় আগুন ছড়াতে পারেনি।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হল, এ ঘটনায় গুদামের কী পরিমাণ ক্ষতি হয়েছে- সেসব তথ্য তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।