২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের ৫০০ একর জমি দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জায়গা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 09:37 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। সে সময় শেখ হাসিনা এই আশ্বাস দেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের প্রতিনিধিদলটি মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। দলটির নেতৃত্বে ছিলেন ফেডারেশনের চেয়ারম্যান এস এস টিও।

শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফরের সময়ে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি তাদেরকে বিশেষ অর্ধনৈতিক অঞ্চলে জায়গা দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।

Image
ছবি: পিআইডি

ছবি: পিআইডি

ইহসানুল করিম বলেন, “প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (বেপজা) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তাদের সন্তুষ্টির কথা প্রধানমন্ত্রীকে জানান।”

আলোচনায় প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের পাশাপাশি পোলট্রি এবং দুগ্ধশিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। 

সাক্ষাতকালে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।