আরও এক বছর পিআইবিতে শাহ আলমগীর
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের চাকরির মেয়াদ তৃতীয়বারের মত আরও এক বছর বাড়িয়েছে সরকার।
২০১৩ সালের ৪ জুলাই এক বছরের চুক্তিতে পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান শাহ আলমগীর।
পরে ২০১৪ সালের ১৬ জুলাই এবং ২০১৬ সালের ৩১ জুলাই তার চুক্তির মেয়াদ দুই বছর করে বাড়ায় সরকার।
