২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তচাপ নিয়ন্ত্রণে এলে মেননের অস্ত্রোপচার 

প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে হিপ জয়েন্টের হাড় ভাঙায় আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 11:13 AM

Updated : 19 Aug 2022, 02:16 PM

চিকিৎসকদের বরাত দিয়ে মেননের সহকারী একান্ত সচিব (এপিএস) আলী আহমেদ এনামুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মন্ত্রীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এলে অস্ত্রোপচার করা হবে।

“উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রী আগে থেকেই নিয়মিত ওষুধ খেতেন। চিকিৎসকরা এখন সেটা বদলে দিয়েছেন।”

পিছলে পড়ে মন্ত্রী কেবল কোমরের হাড়েই আঘাত পেয়েছেন জানিয়ে তার এপিএস বলেন, “এর বাইরে অন্য কোনো সমস্যা হয়নি, তিনি চিকিৎসকের অবজারভেশনে আছেন।”

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসার সামনে প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে বাঁ পায়ের হিপ জয়েন্টের হাড় ভাঙে মেননের। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। চলতি বছরের ৩ জানুয়ারি মন্ত্রিসভায় রদবদলে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

পুরনো খবর:

‘হাড় ভেঙে’ সমাজকল্যাণমন্ত্রী মেনন হাসপাতালে