বিএফইউজে নির্বাচন স্থগিত
আদালতের নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের সব প্রস্তুতি আমাদের ছিল। কিন্তু প্রথম শ্রম আদালত নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় শুক্রবারের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।”
ঢাকাসহ ১০টি অঙ্গ ইউনিয়ন নিয়ে বিএফইউজের এই নির্বাচনে সারা দেশে চার হাজার ৩৪৩ জন ভোটার তিন বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভোটার তালিকায় ১১৪ জন ‘দ্বৈত ভোটার’ থাকায় ভোট স্থগিত চেয়ে প্রথম শ্রম আদালতে যান দুইজন সংক্ষুব্ধ সদস্য। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রম আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেয়।
বিএফইউজের এই নির্বাচনে ওমর ফারক-শাবান মাহমুদ এবং আবদুল জলিল ভুঁইয়া-জাকারিয়া কাজল নেতৃত্বাধীন দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। আর সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মোল্লা জালাল।
