২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমাদারকে ফের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি মো. আবু আহমদ জমাদারকে আবারো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 04:33 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

২০১৭ সালের ১১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে সরকার। ওই দিন জমাদারকে এই ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেওয়া হয়।

গত ৩০ মে জমাদারসহ ১৮ জন বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীকে দুই বছরের জন্য হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় সরকার।

আইন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, জমাদার হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ পাওয়ায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সদস্য পদটি শূন্য ঘোষণা করে তাকে আবারও ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে তিনি বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।