২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

ঢাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 12:57 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী ঈদের দিন শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করে। 
তাদের কাছ থেকে ১ হাজার ২৩টি ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করেছে পুলিশ।