২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে যুবকের মৃতদেহ উদ্ধার

রাজধানীর কাফরুল থানার বরিশাল গলিতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 05:41 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

নিহত স্বর্ণ বাবুর (৩২) বিরুদ্ধে এলাকায় মাদক সেবনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ঢাকা মহানগর উত্তরের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে স্বর্ণবাবুকে পিটিয়ে হত্যা করে।

মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. মাসুদ আহমেদ বলেন, স্বর্ণ বাবু মাদক সেবনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

“তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে কি না বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।”