ডেমরায় ছিনতাইকারীর গুলিতে বিকাশকর্মী নিহত
রাজধানীর ডেমরায় ছিনতাইকারীর গুলিতে মোবাইলে আর্থিক লেনদেনের মাধ্যম বিকাশের এক এজেন্টের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ডেমরার পশ্চিম বক্সনগরে এ ঘটনা ঘটে বলে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাশের প্রতিনিধি রাশেদুল ইসলাম (২৫) পশ্চিম বক্সনগর এলাকায় হেঁটে যাচ্ছিলেন। তার সঙ্গে ব্যাগে ৭২ হাজার টাকা ছিল।
“এ সময় মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে রাশেদকে গুলি করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
