২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জ বারের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 12:24 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলা বারে আইন পেশায় থাকাকালে ফজলুর রহমান মল্লিক তার ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।