২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবিতে চেয়ারম্যান, এমআরপিতে নতুন পিডি

রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান এবং মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 05:44 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার পৃথক আদেশে এসব পদে নতুন কর্মকর্তা নিয়োগের কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাংগীরকে টিসিবি’র চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়য়ে ন্যস্ত করা হয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়াকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে এমআরপি অ্যান্ড এমআরভি প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম।

এই সেনা কর্মকর্তাকে এমআরপি অ্যান্ড এমআরভি প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর এমআরপি অ্যান্ড এমআরভি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনালে সাঈদুর রহমান খানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।