২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ১১৬

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 12:59 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কাছে ৬ হাজার ৮০৭টি ইয়াবা, প্রায় সাড়ে তিনশ পুরিয়া গাঁজা ও ৪০৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

“তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা করা হয়েছে।”