২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরিয়ানিতে কাপড়ের রঙ, রেস্তোরাঁ সিলগালা

বিরিয়ানিতে কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পাওয়ায় ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁকে চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 04:35 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

রোজার মধ্যে ধারাবাহিক অভিযানের মধ্যে সোমবার দুপুরে গুলশান এলাকায় বিভিন্ন দোকানে যান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সারোয়ার আলম।

গুলশান ২ নম্বর সেকশনের গলির মধ্যে টিনের ঘরে চালানো ‘খুশবু বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি দোকানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং খাবারে কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পান তিনি।  

সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলশান-২ নম্বরের এই রেস্টুরেন্টে অভিযান চালাতে গিয়ে দেখা যায়, তারা যে রঙ বিরিয়ানিসহ অন্য খাবারের সাথে মেশাচ্ছে, তা কাপড়ের রঙ। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”

এই কারণে চার লাখ টাকা জরিমানার পাশাপাশি দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খাবারের দোকানে থাকা দুজনের একজনকে এক বছরের এবং অন্যজনকে ছয় মাসের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।