২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুই দিনের সায়েন্স ফিকশন উৎসব

ঢাকার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সায়েন্স ফিকশন ফেস্টিভাল ২০১৮।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 11:57 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির আয়োজনে এ ফেস্টিভালের পৃষ্ঠপোষকতা করছে মি. নুডল্স।

খুদে বিজ্ঞানীদের উৎসাহ দেওয়া এবং বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি এই আয়োজন কল্পকাহিনী লেখকদের জন্য একটি ‘প্লাটফর্ম’ হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা।

এবারের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মানুষের অবয়বে তৈরি রোবট ‘ইবো’। এছাড়া রয়েছে এলিয়েন উৎসব, সিম্যুলেশন ভিডিও গেইম প্রতিযোগিতা, মাস্টার টাইপার প্রতিযোগিতা ও সায়েন্স ফিকশন ফিল্ম ফেস্টিভাল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেস্টিভালের উদ্বোধনী দিনে সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রকাশনার স্টল থেকে বিজ্ঞান বিষয়ক বই কেনা যাবে ২৫ শতাংশ ছাড়ে।

শনিবার পর্যন্ত এই উৎসব প্রতিদিন সকাল ১১টায়-সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।