ওয়াসার পানিই জারে ঢুকছিল, তাও টয়লেটের পাশে
তেজগাঁও রেলস্টেশন মার্কেটে স্যাঁতসেঁতে নোংরা একটি কক্ষ, যার একপাশে পায়খানা আরেকপাশে ময়লার স্তূপ, মাঝখানের ওই কক্ষেই বড় ট্যাংকি থেকে জারে ভরা হচ্ছে ওয়াসার পানি, যাতে পরিশোধনের কোনো ছোঁয়া লাগেনি।
এই পানিই পরিশোধিত হিসেবে ভ্যানে করে সরবরাহ করা হচ্ছিল তেজগাঁও-কারওয়ানবাজার এলাকার বিভিন্ন দোকানে। ফিল্টার করা পানি হিসেবে সেগুলোই পয়সা দিয়ে কিনে খাচ্ছিলেন নগরবাসী।
রেলস্টেশনের মার্কেটের মতো তেজগাঁওয়ের অন্যান্য এলাকায় আরও চারটি অবৈধ পানির কারখানা চলছিল। সেগুলোর তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একটির মালিককে দেওয়া হয়েছে ছয় মাসের কারাদণ্ড।
এ কারণে কারখানা মালিক এফ এম নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
একই কারণে ‘জীবন ড্রিংকিং ওয়াটার’ নামে পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
“এক জায়গায় দেখলাম, টয়লেটের পাশেই জারে পানি ভরছে। আরেক পাশে ময়লা আবর্জনা রাখা। এই পানি স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”
