২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ডের অভিযানে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 03:01 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

উপকূলীয় অপরাধ দমন ও শৃ্ঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী জানান, সোমবার রাতে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি জানান, চলতি বছরের প্রথম চার মাসে এ নিয়ে রেকর্ড ৬৬ লাখ ইয়াবা উদ্ধার করল কোস্ট গার্ড। এই পরিমাণ ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৩০ কোটি টাকা।

কোস্ট গার্ড এর আগে ২০১৬ সালে বিভিন্ন অভিযানে মোট ৫৮ লাখ ৬৭ হাজার ইয়াবা উদ্ধার করেছিল।

সোমবার ঢাকার আগারগাঁওয়ে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডপ্রধান বলেছিলেন, কক্সবাজারের টেকনাফ, হিমছড়ি ও সেন্টমার্টিন এলাকা থেকেই ইয়াবা বেশি আটক হয়। এ বছর টেকনাফেই সবচেয়ে বেশি ইয়াবা পাওয়া গেছে।