২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্টের জন্য ডিসিদের অনাপত্তি দেবে বিভাগীয় কমিশনার

জেলা প্রশাসকদের (ডিসি) পাসপোর্ট ইস্যু ও নবায়নের জন্য অনাপত্তি পত্র দেওয়ার ক্ষমতা বিভাগীয় কমিশনারদের দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 04:11 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগীয় কমিশনারদের এই ক্ষমতা দিয়ে আদেশ জারি করেছে। আদেশের অনুলিপি দেওয়া হয়েছে সব বিভাগীয় কমিশনারদের।

নতুন পাসপোর্ট ইস্যু বা পাসপোর্ট নবায়ন করতে চাইলে এত দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনাপত্তি নিতে হত ডিসিদের।

বিভাগীয় কমিশনারদের অধীনে ডিসিরা কাজ করেন বলে তাদের পাসপোর্ট ইস্যু ও নবায়নে অনাপত্তির ক্ষমতা বিভাগের শীর্ষ সরকারি কর্মকর্তার হাতে দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।