রাশিয়া-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সোমবার মস্কোয় এই বৈঠকে মিলিত হন তারা। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা ও সম্ভাবনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
ছবি-রয়টার্স
