জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন সভাপতি ফরিদ
বাংলাদেশের প্রকাশকদের অন্যতম সংগঠন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ২০১৮-২০২০ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সময় প্রকাশনের ফরিদ আহমেদ। নির্বাহী পরিচালক হচ্ছেন অনন্যা’র মনিরুল হক।
সোমবার সমিতির পল্টনের কার্যালয়ে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এস এ কাদের হিরণ নতুন কমিটি ঘোষণা করেন।
গত শনিবারের নির্বাচনে নির্বাচিত ২১ জন পরিচালক ভোট দিয়ে নতুন কমিটি নির্বাচিত করেছেন।
নতুন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মিলনকান্তি নাথ (অনুপম) এবং সহ-সভাপতি হয়েছেন গফুর (রিদম) ও খান মাহবুবুল আলম (পলল)। অতিরিক্ত নির্বাহী পরিচালক হয়েছেন খন্দকার মনিরুল ইসলাম (ভাষাচিত্র)। যুগ্ম-নির্বাহী পরিচালক হয়েছেন শাহাদাত হোসেন (অন্বেষা) ও হুমায়ূন কবীর (চারুলিপি)। পরিচালক (অর্থ) নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (বিশ্বসাহিত্য ভবন)।
নির্বাচিত অন্যান্যরা হলেন- পরিচালক (তথ্যপ্রযুক্তি) মশিউর রহমান (সৃজনী), পরিচালক (সংস্থাপন) শিহাবুল ইসলাম (মুক্তচিন্তা), পরিচালক (আইন ও সালিশ) আবুল বাশার ফিরোজ শেখ (ধ্রুবপদ), পরিচালক (কপিরাইট) কমলকান্তি নাথ (জাতীয় সাহিত্য প্রকাশ), পরিচালক (আমদানি ও রপ্তানি) আমিন খান (অক্ষর), পরিচালক (মেলা) এ কে এম তারিকুল ইসলাম রনি (তাম্রলিপি), পরিচালক (প্রকাশনা) রহমত উল্লাহ (স্বরবৃত্ত), পরিচালক (সেমিনার) মাহ্রুখ মহিউদ্দিন (ইউপিএল), পরিচালক (সাংগঠনিক) হাসান জায়েদী (পার্ল), পরিচালক (প্রশিক্ষণ ও আন্তর্জাতিক) লুৎফর রহমান চৌধুরী (সন্দেশ), পরিচালক (পাঠাগার উন্নয়ন) জহির দীপ্তি (ইতি প্রকাশন) এবং পরিচালক (বাজার উন্নয়ন) সদ্য সাবেক সভাপতি মাজহারুল ইসলাম (অন্যপ্রকাশ)।
গত শনিবার পল্টন কমিউনিটি সেন্টারে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রকাশক সমিতির সদস্যরা ভোট দিয়ে ২১ জন পরিচালক নির্বাচিত করেন।
এবারের নির্বাচনে সৃজনশীল প্রকাশক ফোরাম ও সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদের প্যানেলে সর্বমোট ৪২ জন প্রার্থী নির্বাচন করেন। এর মধ্যে সৃজনশীল প্রকাশক ফোরামের ১৯ জন এবং সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদের দুইজন পরিচালক নির্বাচিত হন।
