০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বদলে গেল ৫ জেলার নামের ইংরেজি বানান

বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 04:42 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “কিছু কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমলে করা ছিল। এগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল বলে পরিবর্তন করা হয়েছে।”

বদলালো যে ৫ জেলার ইংরেজি নামের বানান

জেলার নাম

বর্তমান ইংরেজি বানান

নতুন ইংরেজি বানান

চট্টগ্রাম

Chittagong

Chattogram

বরিশাল

Barisal

Barishal

কুমিল্লা

Comilla

Cumilla

যশোর

Jessore

Jashore

বগুড়া

Bogra

Bogura

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।

পুরনো খবর:

৫ জেলার নামের ইংরেজি বানান বদলানোর উদ্যোগ