09 Nov 2026, 09:20 AM
বাংলাদেশের সামনে কঠিন পথ
সিলেট টেস্টে হতে পারে যে কোনো কিছুই। পঞ্চম দিন সকালে ব্যাটিংয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আবার রাতে ইনিংস ঘোষণা করে দিয়ে বাংলাদেশকে পাঠাতে পারে ব্যাটিংয়ে। কিছুই যখন নিশ্চিত নয়, তখন সফরকারীদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে চতুর্থ দিন ম্যাচের লাগাম হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষ করেছে ৩ উইকেটে ৩৪৫। সফরকারীরা এগিয়ে ৩১৫ রানে। এই রানও তাড়া করতে হলে রেকর্ড গড়তে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ১৮৯ বলে ১৭ চার ও এক ছয় ১৪০ রানে ব্যাট করছেন হজ। ৪৭ বলে ২০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন আমির জাঙ্গু।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৭/০) ৮৩ ওভারে ৩৪৫/৩ (কিং ৬১, দা সিলভা ৩৬, হজ ১৪০*, উইকহ্যাম ৭৮, জাঙ্গু ২০*; তাসকিন ১১-০-৫১-০, হাসান ১১-১-৬১-০, তাইজুল ২৯-১-১১৮-২, মিরাজ ২২-৪-৫৮-১, নাঈম ১০-০-৪৮-০)
09 Nov 2026, 09:19 AM
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের পঞ্চম দিনের খেলার
সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।