২৯ অতিরিক্ত ও যুগ্ম সচিবের দপ্তর বদল
জনপ্রশাসনের ১২ অতিরিক্ত সচিব এবং ১৭ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার রাতে পৃথক আদেশে এসব কর্মকর্তার দপ্তর বদলের কথা জানায়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মতিন উল হককে প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
গত ১১ মার্চ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগের আদেশ বাতিল করে মতিনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মাহমুদ হাসানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আর দুদকের মহাপরিচালক মো. জাফর ইকবালকে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) নিয়োগ দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য অজিদ কুমার পালকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্তি এবং বিসিকের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব প্রণব কুমার ষোষকে ওএসডি করা হয়েছে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল-হক ভূইয়াকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক এবং মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুস সালাম সরকারকে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকার বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বিপিএটিসির পরিচালক মো. আব্দুল হাকিমকে বেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক নারায়ণ চন্দ্র দেবনাথকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব ফরিদ আহমেদকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মহাব্যবস্থাপক শেখ মো. মনিরুজ্জামানকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ একাডেমির মহাপারিচালক, নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তরের পরিচালক মো. হাবিবুর রহমানকে বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (অর্থ) এবং ওএসডি যুগ্ম সচিব হাফছা হাসিনা বেগমকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রধান আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. মাহবুবুর রহমানকে বিসিক পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মফিজুল ইসলামকে ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস এবং তথ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম সচিব মো. রবিউল ইসলামকে টিসিবির পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী এবং বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. আবু সাঈদ ফকিরকে ওএসডি করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব মো. অলিউল্লাহকে শিল্প মন্ত্রণালয়ে এবং শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব মো. ফজলুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব সৈয়দ মাহবুব খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব শাহনাজ বেগমকে তথ্য মন্ত্রণালয়ে সংযুক্তি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
