২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকেট, খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড প্রকাশ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 09:00 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকালে গণভবনে দশ টাকা মূল্যমানের দুইটি স্মারক ডাকটিকেট ও দুইটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যের ডাটা কার্ড উন্মোচন করেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

এজন্য দুইটি বিশেষ সিলও ব্যবহার করা হয়।

এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

এই ডাকটিকেট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড ঢাকা জিপিওর ফিরঅটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে।