হাসপাতালে শাহরিনের পাশে কাদের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে হাসপাতালে শাহরিনকে দেখে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের জানান, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও সুস্থ হয়ে উঠছেন স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার জুনিয়র প্রোগ্রাম অফিসার শাহরিন।
“তিনি (শাহরিন) আমাকে বললেন, এটা তার জীবনে একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স। এর মধ্যেও তিনি টিকে আছেন। এটা আসলে বিরাট ব্যাপার।… তিনি আমাকে বলেছেন দোয়া করার জন্য।”
কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে
সোমবার ত্রিভুবন বিমানবন্দরে ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।
শাহরিনের শরীরে পোড়ার ক্ষত ও পায়ের হাড়ে চিড় থাকলেও তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
