সাংবাদিক ফয়সাল রহমান আর নেই
তরুণ সাংবাদিক এ কে এম ফয়সাল রহমান কিশোর আর নেই।
শুক্রবার ঢাকার বাসায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৩৩ বছর।
স্বজনরা জানিয়েছেন, দুপুরে এক বন্ধুর বাসায় অসুস্থ হয়ে পড়েন ফয়সাল। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ফয়সাল মারা গেছেন।
আগারগাঁওয়ের মোল্লা পাড়া মসজিদে জানাজার পর শনিবার সকালে তাকে দাফন করা হয়েছে।
ফয়সাল ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের মফস্বল বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি দি ইনডিপেনডেন্ট, ইউএনবি ও নিউ এইজে কাজ করেছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ফয়সাল চলচ্চিত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তার নির্মিত প্রামাণ্যচিত্রও রয়েছে।
