ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে মহিলা পরিষদের শোক
একাত্তরের মুক্তিযোদ্ধা, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
কিডনি ও হৃদরোগের জটিলতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান এই সংগ্রামী নারী।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক শোক বার্তায় বলেন, এই বীর নারী মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশ এক দেশপ্রেমী, দায়বোধসম্পন্ন ব্যক্তিকে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশের সামাজিক আন্দোলনের অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো, যা পূরণ হওয়ার নয়।
