২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির নতুন সদস্য হামিদুল হক

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হককে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 05:20 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার পিআরএল বাতিল করে পিএসসির সদস্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।

হামিদুল হককে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।