নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রীর ছুটির বিকেল
ছোট্ট নাতনির চুলের বেণী করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; গণভবনের লনে তার হাত ধরে টানছেন ওই নাতনি ও তার ছোট ভাই- দুষ্টুমির হাসিমাখা নাতি নাতনিকে প্রধানমন্ত্রীর সামলানোর চেষ্টা।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকালে গণভবনে নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রীর কাটানো সময়ের এই দুটো ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।
শুক্রবার বিকালে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।
রাতে ছবি দুটি ফেইসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
ক্যাপশনে তিনি লিখেছেন, “আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা।
“সাধারণে অসাধারণ আমাদের আপা........আমাদের ঠিকানা।”
