২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার-প্রধান বিচারপতির সাক্ষাৎ

পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 06:48 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

সোমবার বিকেলে স্পিকার ও প্রধান বিচারপতি পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় স্পিকার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।”

এসময় স্পিকার সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আবদুল হামিদকে অবহিত করেন বলেও জানান প্রেস সচিব। রাষ্ট্রপতি শিরীন শারমিনকে ধন্যবাদ জানান।

পরে প্রধান বিচারপতি সাক্ষাৎ করে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য আবদুল হামিদকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতিও সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান।

প্রধান বিচারপতি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি এসময় প্রধান বিচারপতির সাফল্য কামনা করেন।

আবদুল হামিদ আশা প্রকাশ করেন, নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ সাফল্যের সাথে দায়িত্ব পালনে সক্ষম হবে।